কৃষ্ণনগরে দেদার বিকোচ্ছে ইম্যুনিটি সন্দেশ, রসগোল্লা - The News Lion

কৃষ্ণনগরে দেদার বিকোচ্ছে ইম্যুনিটি সন্দেশ, রসগোল্লা




দি নিউজ লায়ন ;  রোগ নিরাময়ের ঔষধে না হলেও পথ্যের দিক থেকে আমাদের দেশ ভারত বর্ষ এগিয়ে বরাবর।  দেবদাস ধন্বন্তরি, চড়ক,সুশ্রুত, চিরঞ্জিব থেকে বর্তমান রামদেব প্রত্যেকেই গাছ গাছরা লতা পাতা ফলমূল এমনকি শেকড় গাছের ছাল পর্যন্ত ব্যবহার করতে দেখা যায় অব্যর্থ ওষুধ হিসাবে। আবার বাংলার মিষ্টির সুনাম সাড়া ভারতবর্ষজুড়ে। এবার কৃষ্ণনগরের , বনৌষধি এবং রসগোল্লা সন্দেশ তৌরি হচ্ছে।


 করোনা সংক্রমণের জন্য কি  ব্যবসায়ী কৌশল ? আর যাই হোক  ইমিউনিটি পাওয়ার বাড়াতেই  বনৌষধি রসগোল্লা সন্দেশ দেদার বিকোচ্ছে নদিয়া কৃষ্ণনগরে। মিষ্টান্ন ব্যবসায়ী গৌতম দাস বলেন হলুদ ,দারুচিনি ,লবঙ্গ, গোলমরিচ সহ বিভিন্ন ইম্যুনিটি বর্ধক ভেষজ দ্রব্যাদি দিয়ে তৈরি করেছেন রসগোল্লা এবং সন্দেশ। 


মিষ্টান্ন প্রস্তুতকারক গৌতম দাস তিনি আরও বলেন নিজেদের ভালো থাকার সহজ কথা সহজভাবে না বুঝলে, রসে চোবাতে হয়, বৈকি ।তাই মিষ্টির মধ্যে এই দিয়ে তৌরি করছি ।বিক্রি ও খারাপ হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.